বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ভাষা-আন্দোলনের শেকড়সন্ধানী গবেষক এম. আর. মাহবুবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী  ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন Nomination of a Banned League’s Environment Secretary as BNP MP—Strategy or Illusion*… *—Professor M A Barnik নিষিদ্ধ লীগের পরিবেশ সম্পদককে বিএনপির এমপি মনোনয়ন—কৌশল নাকি ভ্রান্তিবিলাস* *—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন

সংবাদদাতা / ৬ বার ভিউ
সময়ঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

মো. শাহ্জালাল মিয়া,

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁ-এ এসএসসি ২০২৬ পরীক্ষায় বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে।

উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে ১৭৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে তিনটি কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়েই শিক্ষার্থীরা দেখতে পায়, সেটি চলতি বছরের সিলেবাস অনুযায়ী নয়। বিষয়টি দায়িত্বরতদের জানালে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ ওঠে।

প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট পর প্রশাসনের হস্তক্ষেপে পরীক্ষা বন্ধ করা হয়। পরে নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন সরবরাহ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে পুরাতন সিলেবাসের প্রশ্ন বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে ঢাকা শিক্ষা বোর্ড-এর সঙ্গে যোগাযোগ করে নতুন প্রশ্ন সরবরাহের ব্যবস্থা করা হয়।

একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়ানো হয়।

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, সময় বাড়ানো হলেও কিছু কক্ষে নির্ধারিত সময়ের আগেই খাতা নিয়ে নেওয়া হয়েছে। এতে তারা ক্ষতির আশঙ্কা প্রকাশ করে।
বিক্ষুব্ধ অভিভাবকরা কেন্দ্র সচিবের দায়িত্বহীনতাকে এ ঘটনার জন্য দায়ী করেছেন।

তাদের দাবি, এ কারণে যদি পরীক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়ে, তবে দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার বলেন, “ভুলবশত এ ঘটনা ঘটেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে।”

তবে এ ঘটনায় স্থানীয়ভাবে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]