শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

ইসলামিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৫১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

এ এইচ মোবারক

স্টাফ রিপোটার:

রাজধানীর রূপনগরে ইসলামিয়া হাই স্কুলে ছাত্র ছাত্রীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে বিভিন্ন ইভেন্টে বৃহস্পতিবার  সকাল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।


আজ ৩০ জানুয়ারী ২০২৫ ইং বৃহপতিবার   রূপনগরে ইসলামিয়া হাই স্কুলের ছাত্র ছাত্রীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  হয়।


এতে  সকাল ৭টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ক্রীড়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোছাঃ রোকেয়া বেগম এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া, শিক্ষা অনুরাগী আল মাহাদী মোহম্মদুল্লাহ, সমাজ সেবক মোঃ সোহেল, সমাজ সেবক, রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপির যুগ্ন- আহবায়ক জনাব খায়রুল আলম নয়ন।

এসময় আল মাহাদী বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের নিয়মিত অনুশীলনের উপর তিনি গুরুত্ব  দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক, রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক   মোঃ আলমগীর হোসেন,
বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলা বিশ্ববিদ্যালয়  বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী সদস্য ডাঃ আল হাসান মোবারক, বিশিষ্ট  সাংবাদিক বৈশাখী টেলিভিশন মোঃ মানিক, বনফুল ক্রীড়া ও সমাজিক সংগঠনের সভাপতি লুতফুল আহসান রনি ও ইন্জিনিয়ার আব্দুর রহিম ও অভিভাবক গণ উপস্থিত থেকে ক্রীড়া-সাংস্কৃতিক  কার্যক্রমে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে চলছে বলে জানান উপস্থিত অভিভাবক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]