সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ড্রামের ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী: আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রাজধানীর মিরপুরের রূপনগর ট-ব্লক এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দেলদুয়ারের বাবুপুর গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরও জমি উপহারের সিদ্ধান্ত গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৫ দফা দাবিতে মিরপুরে বিক্ষোভ

নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ

সংবাদদাতা / ১৩ বার ভিউ
সময়ঃ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে নকলা ১ নভেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ হলরোমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হামিদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন মুক্তা,আব্দুল হক তালুকদার, যুবদলের সদস্য সচিব মোরাদুজ্জামান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শরীফুল ইসলাম, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কমিটির সদস্য মোঃরফিকুল ইসলাম, এনসিপির আহ্বায়ক বুলবুল, আত্ম উন্নয়ন কর্মী জাকিয়া সুলতানা, কামরুজ্জামান ও নুরে আলম সিদ্দিকী রুবেল।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে যুব ঋণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]