শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মহাখালী বাস টার্মিনাল থেকে বাস সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়া শুরু গফরগাঁও ভেঙে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ একাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী আরও ১০৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন সভাপতি দিদার, সম্পাদক বাবর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ—কুমিল্লায় কৃষিমন্ত্রী

নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন

সংবাদদাতা / ৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নবীগঞ্জ, হবিগঞ্জ থেকে।।
।।নবীগঞ্জে সারাদেশের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জগন্নাথ,বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব বৃহস্পতিবার বিকালে সম্পন্ন হয়েছে । নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল সকালে রাধাগোবিন্দ নিয়ে বাজার পরিক্রমা,দুপুর আড়াইটায় রথ টেনে নিয়ে বাজার প্রদক্ষিন করে। রথযাত্রা উৎসবকে সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও সকল শ্রেীন পেশার মানুষের আন্তরিক সহযোগীতা করেন। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় রথ উপ কমিটির আহবায়ক সুবিনয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ
থানা অফিসার ইনচার্জ আবুল হোসেন,বিশিষ্ট সমাজসেবক ও বিটিভির ওভারসীজ প্রতিনিধি আশরাফ উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাসিত,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী ছাদিক,
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুৃল,উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাবুল দাশ,অশোক তরু দাশ,প্রমথ চক্রবর্তী বেনু প্রমূখ রাজনৈতিক, সামাজিক,ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রথ উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে।পালন করতে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন সার্বিক সহযোগীতা করেন। অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শামীম চৌধুরী
নবীগঞ্জ, হবিগঞ্জ
তারিখ ১৬ জুলাই ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]