মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত Tarique Rahman’s Visit to Japan and the Emerging Geopolitical Equation Surrounding the Bay of Bengal* *Professor M. A. Barnik তারেক রহমানের জাপান সফর ও বঙ্গোপসাগর ঘিরে নতুন ভূরাজনৈতিক সমীকরণ* *অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ড্রামের ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী: আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

সংবাদদাতা / ৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শাহাদাত হোসেন রাসেল

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সংস্থাটি জানিয়েছে, কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাপেক্স সূত্রে জানা যায়, সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ শুরু হয়। বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই খনন শুরু করা হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খননের পর কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান মেলে।

কূপটি থেকে আগামী ২০ বছর গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ আছে কি না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নতুন এ গ্যাসের সন্ধানে দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। শুধু কোম্পানীগঞ্জ নয়, নোয়াখালীর মানুষ এতে উচ্ছ্বসিত।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান পাওয়া নোয়াখালীবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ আবিষ্কার দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। একই সঙ্গে এ গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে কোম্পানীগঞ্জসহ পুরো নোয়াখালীর শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমি আশা করি, দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় জনগণও যেন এ আবিষ্কারের সুফল পায়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]