বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik

ব্রি ধান-১০৩ এ আশার আলো: নবীনগরে বাম্পার ফলন

সংবাদদাতা / ১৭১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে ব্রি উদ্ভাবিত নতুন জাত ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বুধবার দুপুরে পার্টনার প্রকল্পের আওতায় শতাধিক কৃষকের উপস্থিতিতে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

চলতি আমন মৌসুমে উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে মোট ৪০ একর জমিতে ব্রি ধান-১০৩ এর প্রদর্শনী স্থাপন করা হয়। প্রতিটি প্লটেই সফলভাবে ধানের ফলন পাওয়া গেছে। লাউর ফতেহপুরের কৃষক নিজের এক একর জমিতে এ জাতের ধান চাষ করেন। ২০ বর্গমিটার জমির শুকনা (১৪% আর্দ্রতা) শস্য কর্তনে পাওয়া গেছে ১২ কেজি ধান, যা হেক্টরপ্রতি ফলন দাঁড়ায় ৬.১ টন।

এমন আশানুরূপ ফলনে প্রদর্শনী কৃষকসহ উপস্থিত শতাধিক কৃষকের মুখে দেখা যায় তৃপ্তির হাসি। তারা জানান, আগামী মৌসুমে আরও বেশি পরিমাণ জমিতে ব্রি ধান-১০৩ চাষ করতে আগ্রহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শিলা প্রামাণিক, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। তিনি বলেন, “চলতি আমন মৌসুমে ব্রিধান-১০৩ এখন পর্যন্ত সবচেয়ে সেরা জাত। উৎপাদন বেশি, চালের গুণগত মানও উন্নত। ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে এ জাতের আবাদ ধীরে ধীরে বাড়ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। কী নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ব্রি কুমিল্লার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহআলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত, ইউপি সদস্যসহ স্থানীয় কৃষকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন কর্মসূচির আওতায় মোট ৬৫ হেক্টর জমিতে ব্রিধান-১০৩ আবাদ হয়েছে। আগামী মৌসুমে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫০০ হেক্টর। সেই লক্ষ্যে কৃষক পর্যায়ে মানসম্মত বীজ সংরক্ষণের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]