শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু মাগুরায় ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার! তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু: ‘খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে’- প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ময়মনসিংহ দক্ষিণ জেলা সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র সদস্য সচিব মোঃ মেজবাহুল ইসলাম মেজবা’র পিতা মোঃ হাফিজ উদ্দিন ইন্তেকাল করেন মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার! মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! বিএনপি–শরিক সমীকরণ: সামনে কী অপেক্ষা করছে?* *—অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে মাগুরা জেলার ১০ জন শহীদ পরিবারের সদস্যদের সাথে ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের অন্যতম সদস্য আব্দুল গাফফার, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শহীদ ফরহাদের পিতা গোলাম মোস্তফা, শহীদ আসিফ ইকবালের ভাই মোঃ হামীম আহমেদ, শহীদ মারুফের মাতা মালা বেগম, শহীদ আব্দুল আহাদের পিতা মোঃ ইউনুস আলীসহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন – আমরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদদের কাঙ্ক্ষিত আশা পূরণ করেই ছাড়বো ইনশাল্লাহ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]