শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ ,
মাগুরা প্রতিনিধি//
মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে ২৩ অক্টোবর শুক্রবার বিকালে শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নোহাটা দিলরুবা ক্লাবের সভাপতি প্রকৌশলী হাসান শওকতের সভাপতিত্বে ফাইনাল খেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক(যুগ্ম সচিব) মোল্লা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ টুকু খান, সব্দসব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ,উপজেলা মৎস্য জীবিদলের আহবায়ক ফারুক আহমেদ, সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উপজেলা আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহবায়ক ফাইম রেজা প্রিন্সসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফাইনাল খেলাটি উপভোগ করেন।
খেলায় দিলরুবা ওয়ারিয়র্স ৩-০গোলে দিলরুবা রয়েলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/১০/২০২৬ ইং