বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরায় বণিক সমিতির  নব নির্বাচিত ১৯ কর্মকর্তার শপথ অনুষ্ঠিত   মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত 

মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

সংবাদদাতা / ৫৯ বার ভিউ
সময়ঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ  মাগুরা প্রতিনিধি//

মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের দ্বিতীয় ও তৃতীয় কক্ষের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঢালাই কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানায় অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, শ্রীপুর  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, ওসি (তদন্ত) আতাউর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম সরোয়ার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর পেসক্লাবের সাবেক সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ,  শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, মাগুরা প্রেস ক্লাবের সদস্য মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, মাহফুজার রহমান, জিল্লুর রহমানসহ আরো অনেকে।

উদ্বোধন শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম কারী লিয়াকত আলী।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৯/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]