সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ! বঙ্গোপসাগর সংলাপ: বাংলাদেশের Soft Power ও ভূরাজনৈতিক প্রাপ্তি— অধ্যাপক এম এ বার্ণিক পদ্মাকরে ব্যতিক্রমী ঐক্য: ব্যক্তি স্বার্থ ভুলে এক কাতারে ৭ চেয়ারম্যান প্রার্থী

মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

সংবাদদাতা / ৪১ বার ভিউ
সময়ঃ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সাথে শ্রীপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় ​সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। বক্তব্যকালে নবযোগদানকৃত ইউএনও তাসনিমা আক্তার রোজী উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফারদীন মুনির অর্ণব।

​অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, জুয়েল রানা, জিল্লুর রহমান সাগর, মাহফুজার রহমান, সাকিবসহ অন্যরা।

​ উক্ত মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৮/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]