সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরের্্যালী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করণসহ নানা আয়োজনে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৬ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৯ জন মৎস্য চাষী, ব্যক্তি,ও প্রতিষ্ঠানকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুল ইসলাম।
শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস দুলাল , মৎস্য চাষী পরেশ বিশ্বাসসহ অন্যরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান ও মোঃ মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল হক, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকুসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে উপজেলার সারঙ্গদিয়া এলাকার কুমার নদের উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/৮/২০২৬ইং