রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রাজধানীর মিরপুরের রূপনগর ট-ব্লক এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দেলদুয়ারের বাবুপুর গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরও জমি উপহারের সিদ্ধান্ত গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৫ দফা দাবিতে মিরপুরে বিক্ষোভ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ফল জালিয়াতি, পরীক্ষার্থীসহ তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা BIG-B: Bangladesh’s Economic Potential and Japan’s Strategic Interest* *– Professor M. A. Barnik *BIG-B: বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও জাপানের কৌশলগত আগ্রহ* *–অধ্যাপক এম এ বার্ণিক* গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা / ১৭ বার ভিউ
সময়ঃ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা //

মাগুরা শ্রীপুরের মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কবি কাজী কাদের নওয়াজের বাড়ি সংলগ্ন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুন্সি মোঃ মফিজুল ইসলাম।
মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আবদুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, খামারপাড়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা ফয়সাল আলম, শ্রীপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. লিয়াকত আলীসহ অন্যরা ।

অনুষ্ঠানে মোট ১৫ টি ইভেন্টে মোট ৪৫ জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।

  • মোঃসাইফুল্লাহ, মাগুরা
    তাং-৩১/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]