সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ড্রামের ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী: আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রাজধানীর মিরপুরের রূপনগর ট-ব্লক এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দেলদুয়ারের বাবুপুর গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরও জমি উপহারের সিদ্ধান্ত গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৫ দফা দাবিতে মিরপুরে বিক্ষোভ

মাগুরার শ্রীপুরে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপের কার্যালয়ের উদ্বোধন

সংবাদদাতা / ৫৭ বার ভিউ
সময়ঃ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি//

“সেবার অগ্রযাত্রায় সাফল্যের ১৭ বছর” এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে পবিত্র হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘মোস্তফা কামাল হজ্ব গ্রুপ মাগুরা’ (সুবর্ণলতা এয়ার ট্রাভেলস)-এর নতুন শাখা শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সুপার মার্কেট (দ্বিতীয় তলা), মসজিদ সংলগ্ন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

০১ নভেম্বর রবিবার দুপুরে অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মাহাবুবু রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা ফখরুউদ্দিন মিজান, অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান মিজানসহ জেলার বিভিন্ন স্তরের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
​এছাড়া অনুষ্ঠানে হজ্ব ও ওমরাহ পালনকারী স্থানীয় ওলামায়ে কেরামগণ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র হজ ও ওমরাহ ইচ্ছুক মুসল্লিদের যাত্রা আরও সহজ, আরামদায়ক, নিরাপদ ও বরকতময় করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

​নতুন এই শাখা কার্যালয় থেকে নিয়মিত হজ ও ওমরাহর অগ্রিম বুকিং গ্রহণ করার পাশাপাশি হজের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীও সরবরাহ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতি মাসের শেষের দিকে ওমরাহ ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে।
আলহাজ মাওলানা মোস্তফা কামালের (পরিচালক, হজ ও ওমরাহ) সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানটির সার্বিক সমৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ০১/১১/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]