শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয় আলোচনা সভা

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন -শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর থানা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শাহ শিবলী সাদিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়নের পক্ষে নকুল চন্দ্র বিশ্বাস, আমলসার পক্ষে রথিন্দ্রনাথ বিশ্বাস, দারিয়াপুরের পক্ষে সুভাষ চন্দ্র বিশ্বাস, কাদির পাড়া ইউনিয়নের পক্ষে বিপল চন্দ্র বিশ্বাস, শ্রীপুর উপজেলা পূজাউৎযাপন কমিটির সহসভাপতি বিশেষ চন্দ্র বিশ্বাস সব্দালপুর ইউনিয়নের পক্ষে অখিল কুমার চাকী,

সভাপতি অধীর কুমার পাল, নাকোল ইউনিয়নের ব্রজেনদ্রনাথ বিশ্বাস, শ্রীপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ শামীম উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃশামসুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা, নার্গিস পারভীন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম নাসির, উপজেলা পূজা উদযাপন কমিটির সনৎ কুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রসহ অন্যরা। আলোচনা সভা শেষে পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৪৯ টি পূজা মন্ডপের জন্য ৮ টি ইউনিয়নের প্রতিনিধির হাতে থানা পুলিশ কর্তৃক পরিদর্শক খাতা দুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিকসহ আগত অতিথি বৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা
তাং ১৯/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]