সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন! নাশকতা ও অগ্নিসংযোগ প্রতিরোধে ট্রাফিক মিরপুর বিভাগের মতবিনিময় সভা যুবলীগের ‘শাটডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিমানবন্দরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও স্যালাইন বিতরণ নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৫ বার ভিউ
সময়ঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির নিশান এবং চিত্রশিল্পী আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে মাগুরা প্রেসক্লাব।

স্মরণ সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার, মাগুরা মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, এডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি শামীম আহমেদ খান, নাট্য ব্যক্তিত্ব ফসিয়ার রহমান, সপ্তক সাহিত্যচক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, মাগুরা সাংস্কৃতিক একাডেমির সভাপতি শরীফ মিজানুর রহমান, পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয়, শওকত জং শক্তি,সাংবাদিক শামীম শরীফ ও স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতার পরিচালক কল্যাণী বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আলিমুজ্জামান উজ্জল। অনুষ্ঠানের বক্তারা বলেন, মাগুরার সাংস্কৃতিক উন্নয়নে প্রয়াত জায়েদ বিন কবির নিশান ও চিত্রশিল্পী আশিষ রায়ের অবদান অনেক। মাগুরার নাট্য অঙ্গনকে সমৃদ্ধ করেছেন জায়েদ বিন নিশান । পাশাপাশি মাগুরা সাংস্কৃতিক কর্মকান্ডে চিত্রশিল্পী আশীষ রায় এর সৃজনশীল কাজ মাগুরাবাসী ভুলবেনা। সংস্কৃতিক সংগঠনের নেতাদের এই দুটি পরিবারের পাশে থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাহিত্য সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]