শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

কালীগঞ্জে শ্যামপূজায় ফজলুল হক মিলন আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি ভবিষ্যতে থাকবো

সংবাদদাতা / ২২৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরে কালীগঞ্জে উপজেলা তুমলিয়া ইউনিয়নে
(২৪ অক্টোবর ) শুক্রবার বিকালে ভাইয়াসূতি
জয়কালী রাঁধা গোবিন্দ মন্দিরে শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের পূজার আয়োজন করা হয়। হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে দিতে শ্যামা মাতার তারকব্রক্ষ হরিরাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নীলা কীর্তন অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসবে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।
শ্যামাপূজা উদযাপন কমিটির কার্যকরী সভাপতি বাবু পানু চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।
শ্যামাপূজা উদযাপন কমিটির সদস্য লিটন চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. নাজমুল হাই মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজাহার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, শ্যামাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু রিপন চন্দ্র দাস প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]