শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাতৃভাষা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ নজরুল ইসলামকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা

সংবাদদাতা / ১৬৮ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মোঃ শাহীন হাওলাদার

অবসরজনিতকারনে বাগেরহাট জেলার শরণখোলায় অবস্থিত ঐতিহ্যবাহী মাতৃভাষা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদারকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ( ২৭ জানুয়ারি ) সকাল ১০টায় কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে ১৯৯৯ সালে তিনি ও তার আত্মীয়-স্বজন জমি দান করে কলেজটি প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ কান্না জড়িত কণ্ঠে তাকে হারানোর অনুভূতি ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলিম আল রেজা (শোভন)।কলেজের অধ্যক্ষ শেখ মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির,রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী,শরনখোলা অধ্যক্ষ পরিষদের সকল সদস্য,কলেজ সমমান শিক্ষক সমিতির সাবেক সভাপতি মনিরুল হক বাবুল ও বর্তমান সভাপতি ডঃ আঃ জলিল,গভর্নিং বডির সদস্য গোলাম মোস্তফা তালুকদার,রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আলোচনা সভাত্তোর প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ হতে বিদায়ী অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে আলোচনা সভা শেষে বিদায়ী অধ্যক্ষকে কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী নজরুল ইসলাম সহ তার দুই কন্যা সন্তানদের হাতে তুলে দেয়া হয়।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কামরুল ইসলাম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]