শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন

সংবাদদাতা / ৩৯৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

‘নিরাপদ সড়ক-নিরাপদ বাংলাদেশ’ ব্যানারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ ফতুল্লা থানার উদ্যোগে ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাইবার ইউজার দল এর সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধন এর আয়োজন করা হয়েছে। সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশনায় উক্ত কর্মসূচিটি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রান্তিক ও জনশক্তি বিষয়ক সহ-সম্পাদিকা অপর্ণা রায় দাস। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব। ফতুল্লা থানা সাইবার ইউজার দলের আহবায়ক মোঃ স্বপন এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস আহবায়ক কমিটির সদস্য সুভাশ চন্দ্র দাস, কেন্দ্রীয় যুবদল নেতা আমির হোসেন বাদশাহ, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র, বাংলাদেশ পূজা ফ্রন্টের সহ-সভাপতি সুবীর চন্দ্র, জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ প্রান্ত, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সিদ্ধিরগঞ্জ থানা সাইবার ইউজার দলের সদস্য সচিব রিফাত সবুজ, ৪নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি আশরাফ উদ্দিন পুলক, সোনারগাঁও উপজেলার কাঁচপুরের সাইবার ইউজার দল নেতা সম্রাট হোসেন রিয়াদ, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেহনাথ রূপম, প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, সদস্য নাহিদ, সদর থানা সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, ফতুল্লা থানা সাইবার ইউজার দল যুগ্ন-আহবায়ক মোঃ হারুন, রাশেদুল ইসলাম, মোঃ তারেক, মোঃ মোর্শেদ, খোকন সিকদার, মোঃ সোহেল, ফতুল্লা থানা এনায়েত নগর ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি কাদের হাওলাদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা রায় দাস বলেন, আমি আশা প্রকাশ করছি আপনারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামীর নতুন বাংলাদেশে নিরাপদে সড়ক চলাচল নিশ্চিতকরণে ভূমিকা রাখবেন।

প্রধান বক্তার বক্তব্যে এস. আলম রাজীব বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র সংস্কার ও পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার অন্তর্গত সকল দফার ন্যায় ২৮নং দফা ‘সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা’ বাস্তবায়নে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আপনাদের ভোটে আগামীতে নির্বাচিত সরকার বদ্ধ পরিকর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]