সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
CRINK: Why Are China, Russia, Iran and North Korea Forming a Military Security Belt* *—-Professor M. A. Barnik CRINK : চীন রাশিয়া ইরান নর্থ-কোরিয়া মিলে সামরিক নিরাপত্তা বলয় কেন* *—-অধ্যাপক এম এ বার্ণিক উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা  —জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: আমিনুল হক সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকাস্থ মাগুরা–শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দ্য পিপল এ ভর্তির সুযোগ পেয়েছেন নোয়াখালীর চাটখিলের কৃতী সন্তান আবদুল্লাহ আল মামুন ডা. শাহজালাল আহমেদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে যায়যায়দিনের প্রকাশিত সংবাদের প্রতিবাদ How Iran Turned Trump’s Victory Formula into Failure* *—-Professor M. A. Barnik

উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা  —জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান

সংবাদদাতা / ৩৬ বার ভিউ
সময়ঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ১৩ সেপ্টেম্বর  রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় জেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু,  জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহম্মেদ হেসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাইদ, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড,শাহেদ হাসান টগর, জেলা ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল প্রমুখ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত বক্তব্য রাখেন। সভায় বাল্যবিবাহ, ধর্ষন প্রতিরোধে সচেতনতা, খাদ্যে ভেজাল রোধ, দ্রব্যমুল্য বৃদ্ধি ভোক্তা অধিকার সংরক্ষনে সংক্রান্ত, মাদক চোরাচালান,যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষন প্রতিরোধসহ খুন ডাকাতি এসিড নিক্ষেপসহ সকল অপরাধ বিষযে বিস্তারিত  আলোচনার পরে জেলার আইন শৃঙ্খলার উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে উন্নত আইন শৃঙ্খলার উপর, দেশের স্বার্থে যে কোন মুল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।ষড়যন্ত্রকারীদের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি আহবান জানান। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানিয়ে সার নিয়ে বা যে কোন ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার জন্য সবার দৃষ্টি আকর্ষন করেন। তিনি গত সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে শিক্ষার্থীদের মোবাইলও মোটর সাইকেল নিয়ে প্রবেশ করার কোন সুযোগ না দেয়ার সিদ্ধান্ত বাস্তবাযনের প্রতি গুরুত্ব আরোপ করেন।

সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৩/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]