সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম
এসএসসিতে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলের গৌরবময় সাফল্য পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি অনুষ্ঠিত নবীনগরে ইসলামী ছাত্রসেনার নতুন কমিটির অভিষেক, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক’ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! সাকিবের দেশে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী: ‘এখন আর স্বাভাবিকভাবে ফেরার সুযোগ নেই’ রূপনগর প্রেসক্লাবের সন্মানিত সদস্য রুহুল আমিনের মায়ের ইন্তেকালে শোক মাগুরায় ইনতেফার বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

এসএসসিতে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলের গৌরবময় সাফল্য

সংবাদদাতা / ১১ বার ভিউ
সময়ঃ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক !

প্রথমবারের মতো রেজিস্ট্রেশন পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই গৌরবময় সাফল্য অর্জন করেছে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল। শিক্ষার্থীদের মেধা, প্রচেষ্টা ও শৃঙ্খলার পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ সাফল্য নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমান নিয়মিতভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নেতৃত্ব, পরিকল্পনা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি অভিভাবকদের আস্থা অর্জনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিদ্যালয়ের কো-অর্ডিনেটর (হাই সেকশন) রেশমা পারভীন বলেন, “এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়; এটি শিক্ষার্থী, পরিবার, শিক্ষক এবং সমগ্র দেশের গৌরব।”

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই এই সাফল্য প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলের শিক্ষার মান ও ভবিষ্যৎ পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]