মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শাহাদাত হোসেন রাসেল

নোয়াখালী প্রতিনিধি :

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই তিনি জুলাই আন্দোলনে আহত দুইজন জুলাই যোদ্ধাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল কাউছার খান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নূর নবী চৌধুরী, জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ইউসুপ নবী ও সাইফুল ইসলাম, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশারফ হোসেন, বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা আন্দোলনের স্মৃতিচারণ করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা সঠিকভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]