বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
একটি হাস্যরসাত্মক পারিবারিক গল্প* *— অধ্যাপক এম এ বার্ণিক* গাবতলীতে সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশ মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু– বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে একজন রাষ্ট্রপতির সন্ধানে: কেন হাফিজ উদ্দিন আহমদ হতে পারেন সর্বাধিক গ্রহণযোগ্য* *— অধ্যাপক এম এ বার্ণিক* চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল *নুরুন্নাহার ইভা: এক সাহসী ফটোসাংবাদিকের নীরব কান্নার দিনলিপি* *—অধ্যাপক এমএ বার্ণিক* মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু

গাবতলীতে সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশ

সংবাদদাতা / ৩ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সর্বত্রই যাত্রী সাধারণ পড়ে চরম ভোগান্তিতে। কোথাও জলজট, কোথাও যানজট। রাস্তায় খানা-খন্দক ও বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচলে ধীর গতি। তবে এর মধ্যে ভিন্ন দৃশ্য দেখা যায় গাবতলীতে। রাস্তায় যানজট নিরসন ও যান চলাচলে গতি আনতে রাস্তার সংস্কার কাজে নেমে পড়ে খোদ ট্রাফিক বিভাগ।

গাবতলী পর্বত সিনেমা হল মোড় এলাকায় বুধবার রাতে ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নেতৃত্বে সড়ক সংস্কারের এ কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

ট্রাফিক মিরপুর সূত্রে জানা যায়, গাবতলী বাস টার্মিনালের সড়কটি রাজধানীর অত্যন্ত ব্যস্ততম সড়ক। গত দুই-তিন মাস ধরে গাবতলী বাস টার্মিনালের যানবাহনগুলো ঢাকার মধ্যে প্রবেশ না করে পর্বত সিনেমা হল দিয়ে বেরিবাঁধের রাস্তা দিয়ে বাস টার্মিনালে যাতায়াত করছে। পর্বত সিনেমা হল মোড় সড়কে বড় গর্ত ও পানি জমে থাকায় যান চলাচল কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

গত কয়েকদিনের ভারী বর্ষণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এর বেগ পেতে হচ্ছিল ট্রাফিক পুলিশ সদস্যদের। এ অবস্তায় জনদুর্ভোগ কমাতে ও যানজট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নিজস্ব উদ্যোগে সড়কটি সংস্কারে কাজ শুরু করে।

সরজমিনে দেখা যায়, গাবতলী ট্রাফিক পুলিশের সার্জেন্ট দীপক, এটিএসআই আব্দুস সামাদ, কনস্টেবল জমশেদুর, কনস্টেবল হাবিবুর, কনস্টেবল উজ্জ্বল সড়কটি সংস্কারে কাজ করছেন।

ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, রাস্তাটির গর্ত ভরাট করার কাজটি নিজের হাতে তুলে নিতে হয়েছে জনদুর্ভোগ কমাতে। এর আগেও স্বল্প পরিসরে কয়েকবার রাস্তাটির বিভিন্ন অংশ কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়ে ঠিক করেছি।

তিনি আরও বলেন, রাস্তায় এসে দেখি খানাখন্দ। পরে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ডেকে এনে রাস্তা মেরামত শুরু করি। রাস্তাটি যান চলাচলের উপযোগী করতে প্রায় ২ ঘণ্টা কাজ করতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]