মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

গোদাগাড়ীতে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে সংঘর্ষ

সংবাদদাতা / ১৪৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :-

গোদাগাড়ীতে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মে চম্পকনগর মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

৬ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় নিজ স্কুল কক্ষে  হামলার স্বীকার হন মাহফুজা

অভিযোগ সূত্রে জানা যায়, চম্পক নগর মডেল কেজি স্কুল ও নুরানী কিন্ডারগার্টেন স্কুল দুটি পাশাপাশি। নুরানী কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা অভিভাবকদের সম্মতিতে চম্পক নগর মডেল কেজি স্কুলে ভর্তি হওয়ায় ক্ষিপ্ত হয় নুরানী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ নাজিবুর রহমান (৩৮)। এতে অকথ্য ভাষায় গালিগালাজ করেন চম্পক নগর মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজাকে।এক পর্যায়ে মারধরও শুরু করেন নাজিবুর। চিৎকার চেচামেচিতে মাহফুজার স্বামী জিয়াউর রহমান এগিয়ে এলে নাজিবুরের সাথে থাকা বাদশা (৪৫) সহ ৭ থেকে ৮ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জিয়াউরকে বেধরক মারধর করে আহত করেন এবং মাহফুজাকেও বিবস্ত্র করে মারধর করেন।

জিয়াউরের অবস্থা বেগতিক হওয়ায় এলাকাবাসী তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট  হাসপাতালে ভর্তি করেন।

এতে চম্পক নগর মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা বাদি হয়ে, উপজেলার দাঁত ঝিকড়া ( হাবাস পুর) এলাকার মৃত নুহের ছেলে বাদশা (৪৫), বাদশার স্ত্রী মোসাঃ নাসিমা (৩৫), মাটিকাটা এলাকার নুরানী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক নাজিবুর (৩৮), মৃত আব্দুল হান্নান হাজির ছেলে আব্দুস সাত্তার (৫২) সহ ৪/৫ জনকে বিবাদী করে গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা জানতে নুরানী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক নাজিবুরকে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]