শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

জীবননগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

সংবাদদাতা / ১১২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগরে ক্লিনিকের সেবিকা হাফিজা খাতুন (৩৫) হত্যা রহস্য উন্মোচন হতে শুরু করেছে। পরকীয়া সন্দেহে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী কবির হোসেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ তথ্য দিয়েছেন আত্মস্বীকৃত খুনি কবির। শনিবার রাতে স্ত্রী হত্যার পর পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে নিজের কর্মস্থল ‘মা নার্সিং হোম’ নামের ক্লিনিকে গলা কেটে হত্যার শিকার হন হাফিজা খাতুন। এ ঘটনার পর পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। রাতেই নিহতের পিতা শমসের আলী বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা দায়ের করেন। রাত সোয়া ১১টার দিকে ঢাকাগামী একটি পরিবহনে এলাকা ত্যাগ করার সময় পুলিশের হাতে গ্রেফতার হন নিহতের স্বামী কবির হোসেন। এ সময় আসামির স্বীকারোক্তি মোতাবেক হত্যার কাজে ব্যবহার করা একটি ছুরি উদ্ধার করা হয়।
তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির হত্যার কথা স্বীকার করেছেন। তার স্ত্রী পরকীয়া লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। রবিবার সকালে গ্রেফতার কবির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]