মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

জুলাই গণ-অভ্যুত্থানের বীরদের অবমূল্যায়ন জাতির জন্য লজ্জাজনক —-অধ্যাপক এমএ বার্ণিক

সংবাদদাতা / ২২০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক এক বিবৃতিতে জুলাই গণ-অভ্যুত্থানের বীর ও শহিদদের জাতীয় স্বীকৃতি দানের দাবি উপেক্ষিত হওয়ায় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এক অনন্য মাইলফলক। এই আন্দোলনে যে তরুণ-তরুণীরা শহিদ হয়েছেন, যাঁরা রক্ত দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথ প্রশস্ত করেছেন, তাঁদের প্রতি জাতির ঋণ শোধ হওয়ার তো প্রশ্নই আসে না—বরং তাঁদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়া ছিল সময়ের দাবি।

দুঃখজনকভাবে, এক বছর পেরিয়ে গেলেও শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তাঁদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি উপেক্ষিতই রয়ে গেছে। যে অন্তর্বর্তী সরকার এই রক্তাক্ত পথ বেয়ে ক্ষমতায় এসেছে, তারা বরং শহিদদের আত্মত্যাগকে উপেক্ষা করে সময়ক্ষেপণ ও অবহেলার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই চরম উদাসীনতা ও জবাবদিহির অভাব জাতিকে গভীরভাবে হতাশ করেছে। শহিদদের পরিবার, আহত বিপ্লবীরা ও ন্যায়বিচারপ্রত্যাশী জনগণ এক নির্মম নীরবতার শিকার।

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন এই বিবৃতির মাধ্যমে দৃঢ়ভাবে দাবী জানাচ্ছে:
১. জুলাই শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
২. শহিদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ও তাদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও সহায়তা দিতে হবে।
৩. আহত ও কারাবরণকারী বিপ্লবীদের পুনর্বাসন ও চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে।
৪. সরকারকে এই অবহেলার জন্য জাতির কাছে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে।

জনগণের রক্তের ঋণ উপেক্ষিত রাখলে ইতিহাস ক্ষমা করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]