মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম
পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক*

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি -মাগুরার কর্মী সমাবেশে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন,

সংবাদদাতা / ১৮৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ :

ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যে পাড়া,মহল্লা,ইউনিয়ন, থানা কমিটি গঠনের কাজ চলমান। বিগত সময়ে এই শালিখা ইউনিয়নে সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল। তার উন্নয়নের ছোঁয়া লেগেছিল গ্রাম থেকে গ্রামে । আগামী নির্বাচনে কাজী সলিমুল হক কামাল এই শালিখা উপজেলায় সোনার ধান ফলাবে। যারা তারেক রহমানের প্রকৃত কর্মী তারাই ধানের শীষে ভোট দেবে।

তিনি আরো বলেন,আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর পূর্ণ আস্থা রাখি। যারা ওয়ান ইলেভেনে ষড়যন্ত্র করেছিল বিএনপি তাদের সাথে কোনদিন কাজ করবে না। কাজী সালিমুল হক কামাল জিয়া পরিবারের সাথে সারা জীবন কাজ করেছেন। তিনি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, বিধায় আমরা আশাবাদী দল তাকেই মনোনয়ন দেবে।
শালিখা উপজেলার সীমা খালি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শুক্রবার বিকালে ৪ নং শতখালি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে ৪ নং শতখালি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড.ইকলাচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকু ও আনিসুর রহমান মিল্টন। বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, শালিখা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শালিখা যুবদলের আহবায়ক মুন্সি সোহেল রানা, মাগুরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী হুমায়ন ইউসুফ,শালিখা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ অন্যরা। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং২৯/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]