মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

দিনাজপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদদাতা / ২১৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরে মাদকের কারবারে জড়িত শিশুসহ দুই মাদককারবারিরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী রুহুল আমিন সরকার, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের উত্তরজুয়ার এলাকার তহিদুল সরকারের ছেলে এবং মঞ্জুরুল সরকার, একই এলাকার ইসমাইল সরকারের ছেলে।

শনিবার দিবাগত সন্ধ্যায় জেলার ফুলবাড়ি উপজেলার এলুয়াড়ি ইউপির গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলপাইতলী বাজার হতে বেজাই বাজার যাওয়ার পথে রাস্তা থেকে তাদের আটক করে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এ সময়  মাদকের চালান সরবরাহের সময় বাইসাইকেল থেকে বহনকৃত ব্যাগের ভিতর থেকে মোট ৯১ বোতল অবৈধ নেশাজাতীয় দ্রব্য ফেনসিডিল উদ্ধার হয।

বিষযটি নিশ্চিত করে র‌্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]