মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের ৫ম শিক্ষাবৃত্তি সম্পন্ন

সংবাদদাতা / ১১৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নবীগঞ্জ, হবিগঞ্জ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও রেকর্ড সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহনে জাঁকজমকপূর্ণ পরিবেশে নবীগঞ্জ আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুলের উদ্যোগে আইডিয়াল মেধা বৃত্তি ২০২৫ পরীক্ষা ১৫ নভেম্বর শনিবার সকালে বাগানবাড়ী আইডিয়াল উইমেন্স কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়েছে।

পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ,চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রায় ৪ শত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দায়িত্বরত পরীক্ষা কমিটি ও প্রশাসনের কঠোর তৎপরতায় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়েছে । আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দেবের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম,হিরামিয়া গার্লস স্কুলের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলম, প্রধান শামীম আহমেদ চৌধুরী,গোলাম রব্বানী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,দৈনিক হবিগঞ্জ দৈনিক পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার,প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ, মোঃ রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী, সোহেল আহমেদ,রুবেনা বেগম,অশেষ দাশ,মহিতোষ দাশ,
আইডিয়াল উইমেন্স ল্যাবরেটরী স্কুলের সভাপতি সলিল বরন দাশ,কলেজ পরিালনা কমিটির সদস্য মিন্টু চন্দ্র রায়,সহকারী শিক্ষক রুমি ধর,মধু সুদন ভট্টাচার্য, মৃনাল দাশ,আমিনুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নের্তৃবৃন্দ বৃত্তি পরীক্ষার সার্বিক পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন।

 

শামীম চৌধুরী
নবীগঞ্জ, হবিগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]