শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৬৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

মোঃ ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশের অংশ হিসেবে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও সাইদুর রহমান।

অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের উন্নত শিক্ষা অর্জনের পাশাপাশি তাদের চরিত্র গঠন ও নৈতিকতার বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। অভিভাবকরা নিয়মিতভাবে সন্তানের পড়াশোনা ও চলাফেরার খোঁজখবর নিলে তারা সঠিক পথে অগ্রসর হতে পারে।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি, নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকগণ তাদের মতামত ও পরামর্শ ব‍্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]