শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে ল্যাবএইড লিঃ এর কর্পোরেট চুক্তি

সংবাদদাতা / ৪৪৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদীর আহমদিয়া ইউনিয়নস্থ বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ে গতকাল ল্যাবএইড লিঃ নরসিংদী শাখার সাথে বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং হস্তান্তর হয়।

স্বাক্ষর সম্পাদন করেন বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয়ের সভাপতি এস. আলম ইসরাৎ এবং ল্যাবএইড লিঃ এর পক্ষ থেকে কোম্পানির নরসিংদী শাখার ব্যবস্থাপক মোঃ রাশেদুল কবির সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও আমদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক মিয়া, প্রধান শিক্ষক মোঃ মোসাদ্দেক হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ল্যাবএইড লিঃ নরসিংদীর প্রতিনিধি দলের সদস্যগণ।

নবগঠিত কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ জানান, এই চুক্তির আওতায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সুনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ল্যাবএইড থেকে বিশেষ ছাড়সহ নানা ভাবে সুবিধাপ্রাপ্ত হবেন যা স্কুলের সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে আগামী দিনে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]