মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
এস কে সানি, উত্তরা (ঢাকা):
বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম এবং কার্যকরী সভাপতি আতিকুর রহমান আনিসকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
এ উপলক্ষে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর উত্তরায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম। সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান, সহসভাপতি মো. শামীম হাওলাদার ও মো. সোহেল রানা চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম বাশার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাওলানা মেহেদী হাসান নাজমুল, নওরোজ-এর স্টাফ রিপোর্টার অলিদুর রহমান অলি, গাজীপুর মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. বশির আলম, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহা, সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবু সাঈদ চৌধুরী এবং সাংবাদিক জুয়েল ও জাহিদ হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃত্বকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশের সব জেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর কক্সবাজারে শিক্ষা সফরের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।