মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

সংবাদদাতা / ২০৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে মাগুরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ছাত্র-জনতা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শুক্রবার দুপুর আড়াইটায় সরকারি কলেজ চত্বরে গায়েবানা জানাজা শেষে ছাত্র-জনতার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম,এনসিপি মাগুরা জেলা শাখার আহবারক রাসেল মজুমদারসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির খুনিদের খুজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির দিতে হবে । তারা বলেন,শরীফ ওসমান হাদি চলে গেছেন কিন্তু তার অবদান রয়ে গেছে সংগ্রামের ভাষায়, সাহসের ইতিহাসে। হাদির জীবন ছিল সংগ্রাম,সাহস ও দায় বদ্ধতার এক অনন্য দলিল। তাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসুচি পালন করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৯/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]