শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মােঃ সাইফুল্লাহ:

‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য বিলোপের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা। মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মোঃ মশিয়ার রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, মাগুরা জেলায় ৪২ টি কিন্ডারগার্টেন স্কুলে প্রায় সাড়ে ১২ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। গত ২০২২ সালের সর্বশেষ সরকারি বৃত্তি পরীক্ষায় মাগুরা থেকে অন্তত ৭০০ শিশু পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে অন্তত ৭০ ভাগ শিশু বৃত্তি পায়। কিন্তু সম্প্রতি অন্তর্ভুক্তি সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক পরিপত্রে জানানো হয়, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সরকারি অনুমোদন, নিবন্ধন, পাঠদানের অনুমতি প্রাপ্তি, সরকারি বই প্রাপ্তির পরও কেন কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটি নিয়ে সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমঅধিকার রক্ষার দাবি জানান। বক্তারা বলেন, আগামী ২০ আগস্ট এর মধ্যে দাবি না মানলে পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও এমনকি মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান।

মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি
১২ আগস্ট ২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]