শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা //

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকসু, রাকসু, জাকসু,চাকসুসহ দেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন স্থানে দ্বায়িত্বপ্রাপ্ত মাগুরার কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা শনিবার সকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীওর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা ড, আলমগীর বিশ্বাস ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন – ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলার প্রথম সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম, নড়াইল জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আবুল হাসান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মাওলানা মোঃ ইব্রাহিম বিশ্বাস, ঢাকা মহানগরীর আইনজীবী ফোরামের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আজমত হুসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলের শিবিরের সভাপতি এবং উক্ত হলের নির্বাচিত জি এস মোঃ তানজিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহম্মদ মহসিন হলের নির্বাচিত ভিপি মোঃ সাদিক হোসেন শিকদার, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিক, সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন।
উমুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন – শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আকিজুর রহমান, মোঃ আব্দুর রহমান, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী মোঃ মশিউর রহমান, আইনজীবি ফোরামের জেলা সভাপতি এ্যাডভোকেট ফরিদ আহমেদ।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে কাঁদেকাঁদ রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা, উপজেলার জামায়াত ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]