মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

সংবাদদাতা / ২১৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মােঃ সাইফুল্লাহ (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের কুতুবুল আলম পীরে কামেল শাহ সূফী তোয়াজ উদ্দিন আহমদ (রহঃ) ও সুলতানুল ওয়ায়েজ্বীন পীরে কামেল শাহ সূফী আবু সাঈদ মুহাম্মদ আবদুল হান্নান (রহঃ) এর ওফাৎ দিবস উপলক্ষে ২৫ জুন  মঙ্গলবার রাতে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জৈনপুরের পীর সাহেব কেবলা সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ।

ইশায়াতে ইসলামের আমির ও দ্বারিয়াপুর দরবার শরীফের পীরজাদা শাহ আবু তালহা মুহাম্মদ মুস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে ডোবরার পীর সাহেব ওবায়েদ বিন নাসের, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ, ইসলামী চিন্তাবিদগণসহ স্থানীয় ওলমায়ে কেরামগণ বক্তব্য রাখেন।

ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল রেজা।

আসর বাদ হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এ  মাহফিলে ইসলামের নীতি আদর্শ নিয়ে বক্তাগণ তাদের বক্তব্য পেশ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]