শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

সংবাদদাতা / ২১৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প পুস্তক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের কার্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এসময় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিলে । পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে শহরের নোমানী ময়দান সংলগ্ন মাগুরা জেলা অডিটোরিয়াম জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ,জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, ইসলামী আন্দোলনের মাওলানা নাজিরুল ইসলাম, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা জাবের তাজাল্রাসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার কঠোর আন্দোলনের মাঝে এদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই শহীদ আন্দোলনে সারা দেশের মতো মাগুরা জেলায়ও ১০ জন শহীদ আত্মহতি দিয়েছেন। তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। শহিদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন বাংলাদেশে স্বপ্নের বীজ বুনতে পারছি। আমরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহিদ পরিবারবর্গ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। তাছাড়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের্্যালী আলোচনা সভা ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া জুলাই শহীদের আত্বার মাগফেরাত কামনায় বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৬/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]