শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরার শ্রীপুরে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র্র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদদাতা / ২০১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরা শ্রীপুরের নাকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট বিকালে,মাঝাইল মান্দারতলা ঈদগাহ ময়দানে এবং পার্শ্ববর্তী এলাকায় লোকজন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে এলাকাবাসীসহ ছাত্র ও যুবসমাজ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে নাকোল ফাঁড়ির ইনচার্জ আব্দুল মালেক মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও যুব সমাজ একসাথে কাজ করতে হবে।আব্দুল মালেক আরো জানান আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে পারলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

নাকোল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছিরুল খন্দকারের দিক নির্দেশনায় ও ইউনিয়ন বি এন পি’র নেতা খলিলের সঞ্চালনায়

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ওয়ার্ড বিএনপির নেতা শহিদুল ইসলামসহ আরো অনেকে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে “মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানে একাত্মতা প্রকাশ করেন অনুষ্ঠানে আগত সকলে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]