শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরা শ্রীপুরের খামারপাড়া আলিম মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৮১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরা শ্রীপুরের খামারপাড়া আলিম মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মাগুরা শ্রীপুরের খামারপাড়া এস এ আই আলীম মাদ্রাসায় ১৯ মার্চ বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রয়াত শিক্ষার্থী ও শিক্ষকদের রূহের মাগফেরাতের উদ্দেশ্যে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেনেসাঁ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেনেসাঁর সভাপতি ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ শফিকুর রহমান, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মাওলানা মোঃ সাইফুল্লাহ, মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি মোঃ হাসানুর রহমান, গভর্নিংবডির সদস্য মোঃ মিজানুর রহমান টগরসহ শিক্ষকমণ্ডলী, গভর্নিবডির অন্যান্য সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেনেসাঁর সদস্য সিবগাতুল্লাহ, উদ্বোধনী ভাষণ প্রদান করেন রেনেসাঁর যুগ্ম সেক্রেটারি মাহফুজুর রহমান।
খামারপাড়া আলিম মাদ্রাসা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। সভায় এবছর মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে রেনেসাঁ কর্তৃক রজতজয়ন্তী অনুষ্ঠান উদযাপনের প্রস্তাব উত্থাপিত হয়। ।
সভাপতি মোহাম্মাদ ফয়জুল ইসলাম তাঁর ভাষণে রজতজয়ন্তী উদযাপনের বিষয়ে সকলের মতামত গ্রহণ করেন এবং আগামী ঈদুল আযহার পর রজতজয়ন্তী অনুষ্ঠান উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান শেষে মাওলানা ফয়সাল আলমের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]