মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম
ময়মনসিংহ দক্ষিণ জেলা সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র সদস্য সচিব মোঃ মেজবাহুল ইসলাম মেজবা’র পিতা মোঃ হাফিজ উদ্দিন ইন্তেকাল করেন মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার! মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! বিএনপি–শরিক সমীকরণ: সামনে কী অপেক্ষা করছে?* *—অধ্যাপক এম এ বার্ণিক* BNP and Its Coalition: What’s Next?* *—Professor M. A. Barnik* মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! *BNP and Its Coalition: What’s Next?—Professor M. A. Barnik শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান

সংবাদদাতা / ৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ২১ জুলাই ২৬ থেকে ২৭ জুলাই ২৬ পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক মিরপুর বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই ২৬) সকাল ১০ টায় ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম সার্বিক সহযোগিতায় ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী, মিরপুর, দারুসসালাম জোনে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের প্রথম দিনেই মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, গাবতলী বাস টার্মিনাল ও চেকপোস্টে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, বিকন লাইট, ভিআইপি লাইট এবং শব্দদূষণ সৃষ্টিকারী অন্যান্য সরঞ্জাম অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম বলেন, মিরপরবাসীর স্বস্তি নিশ্চিত করতে শব্দদূষণ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অন্যান্য নিষিদ্ধ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান সপ্তাহব্যাপী চলবে। মিরপুরে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিশেষ অভিযানের নেতৃত্ব দেন, পল্লবী জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, সার্জেন্ট (প্রশাসন) নিশীত কুমার, মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান, সার্জেন্ট (প্রশাসন) আমজাদ হোসেন, দারুসসালাম জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) শরীফ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) গোলাম মোস্তফা, সার্জেন্ট ইমরান হোসেনসহ অন্যান্য ট্রাফিক ইন্সপেক্টর সার্জেন্ট কনস্টেবলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]