শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় Tarique Rahman’s 3-R Strategy at the UN Assembly: A Plan for Rebuilding Bangladesh* *—-Professor M. A. Barnik নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র নাঈমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহমানের 3-R কৌশল: বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা* *—–অধ্যাপক এম এ বার্ণিক বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত

সংবাদদাতা / ৫৯ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

রূপনগরে ট-ব্লক, বাড়ি -ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, মিরপুর:
রাজধানীর মিরপুরের রূপনগর ট-ব্লক বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ এশা অনুষ্ঠিত সভায় এলাকার সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির আহ্বায়ক খায়রুল আমল নয়নের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব হোসেন তালুকদার।
সভায় ট-ব্লকের বিভিন্ন রোড ও হোল্ডিং নম্বর চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনাসহ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন এবং উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান,  রেজাউল করিম নান্নু, আল মাহাদী ও মো. তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির জ্যেষ্ঠ সদস্য শেখ সেলিম, সদস্য এখলাস বাবু, মোঃ এনায়েত, শাহরিয়ার তুহিন, এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা ট-ব্লককে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে সকল বাড়ি ও ফ্ল্যাট মালিকের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]