মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

*শহিদ হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা গ্রহণের আহ্বান*

সংবাদদাতা / ২১২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক এক বিবৃতিতে শহিদ শরিফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সরকারের প্রতি জাতিসংঘ-এর সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে অধ্যাপক এম এ বার্ণিক বলেন, আল-জাজিরা-এর একজন সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত তথ্যে জানা যায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতারা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, হত্যাকাণ্ডের কিছুদিন আগেই অভিযুক্ত ব্যক্তিকে একটি রাজনৈতিক দলের আইন বিষয়ক সম্পাদকের প্রত্যক্ষ উদ্যোগে কারামুক্ত করা হয়েছিল। ফলে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এর শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত এবং বহুস্তরবিশিষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত।
অধ্যাপক এম এ বার্ণিক স্মরণ করিয়ে দেন যে, ইতোমধ্যে জাতিসংঘ হাদি হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এই প্রেক্ষাপটে তিনি মনে করেন, সত্য উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তদন্ত প্রক্রিয়ায় জাতিসংঘের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা এখন সময়ের অপরিহার্য দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]