মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

সংবাদদাতা / ২২৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ঢাকা, ১৬ জুন:

সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের মুক্তচর্চা নিশ্চিত না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ মসজিদ গলিতে অবস্থিত বাংলাদেশ সুশীল ফোরামের নিজস্ব কার্যালয়ে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. জাহিদ বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে, তখনই জনগণের মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতার ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে। মুক্ত সংবাদপত্র ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমকে আরও স্বাধীন, পেশাদার ও দায়িত্বশীল করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।”
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন সরকার চারটি সংবাদপত্র ছাড়া দেশের অধিকাংশ সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয়। এর ফলে হাজার হাজার সাংবাদিক ও সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন এবং অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ সুশীল ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস এম শহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি মোবারক হোসেন, নুর নবী (রিপন), ফজলুল করিম শামীম ও মো. মাসুদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]