শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দারিয়াপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দারিয়াপুর ডিগ্রি কলেজের সভাপতি ও দূর্নীতি দমন কমিশনের চীফ প্রসিকিউটর এ্যাড. তরিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মছিহুল আজম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আতিয়ার রহমান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপগদ
সদস্য এহসানুল্লাহ হক মিলন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহাজাহান শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনারুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৮/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]