শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

প্রশিক্ষণ শেষে সনদ ও ভাতা পেলেন নবীনগরের তরুণরা

সংবাদদাতা / ১০১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের চতুর্থ তলার হলরুমে প্রশিক্ষণের এ সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান প্রশিক্ষক কান্তি কুমার ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন।

স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা।
বক্তারা বলেন, সার্বজনীন গ্রুপের এ ধরনের উদ্যোগ তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

পরে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান এম এইচ শান্তির ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করা হয়। উপস্থিত অতিথি, প্রশিক্ষণার্থী ও সংগঠনের সদস্যরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সার্বজনীন কল্যাণ ট্রাস্টের পরিচালক আবু কাওছার, সাংবাদিক আনোয়ার খলিল, জামাল হোসেন পান্নাসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]