মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক

সংবাদদাতা / ২৬৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ডেক্সঃরিপোট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সুশীল ফোরাম।
সংগঠনের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক) এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক এক যৌথ শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ অভিভাবক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও রাষ্ট্রীয় সেবার মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্বশীল ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেতৃদ্বয় বলেন, তাঁর মৃত্যু দেশের রাজনীতি ও গণতান্ত্রিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়।
আল্লাহ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]