শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
In Kolkata on a Medical Visa, Yet Thrown Out of a Hotel onto the Streets!* *—Professor M. A. Barnik চিকিৎসা ভিসা নিয়ে কলকাতায়, অথচ হোটেল থেকে রাস্তায়!* *—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার। আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা মোরেলগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে CODEC-এর শিক্ষা উপকরণ বিতরণ মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  মির্জা জনির বাবার মৃত্যুতে নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শোক প্রকাশ

শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ২১ জুলাই ২৬ থেকে ২৭ জুলাই ২৬ পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক মিরপুর বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই ২৬) সকাল ১০ টায় ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম সার্বিক সহযোগিতায় ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী, মিরপুর, দারুসসালাম জোনে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের প্রথম দিনেই মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, গাবতলী বাস টার্মিনাল ও চেকপোস্টে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, বিকন লাইট, ভিআইপি লাইট এবং শব্দদূষণ সৃষ্টিকারী অন্যান্য সরঞ্জাম অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম বলেন, মিরপরবাসীর স্বস্তি নিশ্চিত করতে শব্দদূষণ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অন্যান্য নিষিদ্ধ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান সপ্তাহব্যাপী চলবে। মিরপুরে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিশেষ অভিযানের নেতৃত্ব দেন, পল্লবী জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, সার্জেন্ট (প্রশাসন) নিশীত কুমার, মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান, সার্জেন্ট (প্রশাসন) আমজাদ হোসেন, দারুসসালাম জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) শরীফ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) গোলাম মোস্তফা, সার্জেন্ট ইমরান হোসেনসহ অন্যান্য ট্রাফিক ইন্সপেক্টর সার্জেন্ট কনস্টেবলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]