বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নবীগঞ্জ(হবিগঞ্জ)
মেধার বিকাশে গড়ে উঠুক উজ্জ্বল ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে কূতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মোঃ আব্দুন নুর ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেলের তত্বাবধানে উপজেলার ৩০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। বুধবার দিনারপুর কলেজে প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুন নুরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আবুল হাসানের সন্ঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী মাওলানা ফখরুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জালালপুর জালালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনইম মনজালালি, সুনামগঞ্জ হলিয়াপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড.মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, নবীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, অধ্যক্ষ তনুজ রায়, শিক্ষানুরাগী শফিউল আলম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার উন্নয়নে আব্দুন নুর ফাউন্ডেশনের অবদানের কথা উল্লেখ করে ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।
মোঃ শামীম চৌধুরী
নবীগঞ্জ, হবিগঞ্জ
তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং