শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ! এআই-এর যুগে বাংলাভাষার জন্য নতুন চ্যালেঞ্জ* *—-অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু! মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেসের বেহাল দশা: যাত্রী ভোগান্তি চরমে, রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর  উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ!

সংবাদদাতা / ৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,আমরা দেখছি কিছু কিছু সাংবাদিক সাকেরের হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অতিরঞ্জিত কিছু লেখা লিখছে। এবিষয়ে তারা ঐসকল সাংবাদিকদের অতিরঞ্জিত কিছু লেখা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

এদিকে সাকের হত্যাকান্ডেের সময়সীমা ৭২ ঘন্টা পার হলেও প্রকৃত আসামিদের গ্রেফতার করতে না পারায় সাকেরের গ্রাম পারনান্দুয়ালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। তাদের দাবি একটাই সাকের হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। সড়ক অবরোধের কারনে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে দুর থেকে আসা সাধারণ জনগন। এর ফলে চরম ভোগান্তি পরেছে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা মহিলা ও শিশুরা। তারা সকলেই অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

  1. মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
    তাং ২৪/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]