মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

বিশেষ শিশুদের উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’

সংবাদদাতা / ২০৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

আলোঃ নিজস্ব প্রতিনিধি

খুলনার টুটপাড়ায় অবস্থিত ইউসেপ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাত সদস্যের স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’। অটিজমসহ বিভিন্ন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মনির্ভরশীল করে তুলতে এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

বিশেষ শিশুদের মানসিক ও সামাজিক দক্ষতা বাড়াতে ‘স্বপ্নতরী’ নিয়মিত সেশন আয়োজন করছে। এই সেশনে শিশুদের সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ দেওয়া হয়, যেখানে তারা ছবি আঁকা, গল্প বলা, এবং নানা ধরনের সৃজনশীল কাজে অংশ নেয়। এ ছাড়া বিশেষ প্রদর্শনীর মাধ্যমে শিশুদের প্রতিভা সমাজের সামনে তুলে ধরা হয়। এর ফলে শুধু তাদের আত্মবিশ্বাসই বৃদ্ধি পায় না, সমাজেও তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।

এক সন্তুষ্ট অভিভাবক বলেন, “আমার সন্তানকে নিয়ে আগে অনেক নেতিবাচক কথা শুনতে হতো। কিন্তু ‘স্বপ্নতরী’ আমাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে।”প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা আল মুবিন শামস বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কোনোভাবেই সমাজের বোঝা নয়। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা গৌরবজনক ভূমিকা রাখতে সক্ষম।”বর্তমানে এই কার্যক্রম ইউসেপ স্কুলে পরিচালিত হলেও, ভবিষ্যতে আরও স্কুল এবং সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে এই সংগঠনের।

‘স্বপ্নতরী’র এই উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রকল্প শুধু তাদের দক্ষতা বাড়াচ্ছে না, বরং পুরো সমাজকে দেখাচ্ছে সহমর্মিতার নতুন দৃষ্টিভঙ্গি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]