মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুবিতে ২০ ব্যাচের শিক্ষাসমাপনী উৎসব শুরু

সংবাদদাতা / ৯৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব ১৬ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলবে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্টের মধ্যে দিয়ে এই উৎসব শেষ হবে।

 

প্রথম দিন সকাল ৯টায় একটি ট্রাক র‌্যালি অনুষ্ঠিত হবে যা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে খুলনা মহানগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হবে। একই দিনে কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন (মঙ্গলবার) ফরমাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৃতীয় ও শেষ দিন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। এই কনসার্টে ‘মেঘদল’, ‘ক্রিপটিক ফেইট’ এবং ‘নগরবাউল জেমস’ সঙ্গীত পরিবেশন করবে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন। তিনি কনসার্ট এবং ট্রাক র‌্যালি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। একই সাথে তিনি কনসার্টের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, র‌্যাব-৬ এর প্রতিনিধি, ডিজিএফআই খুলনার সহকারী পরিচালক এবং মহানগর গোয়েন্দা পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়াও, খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক, এস্টেট শাখা প্রধান এবং ২০তম ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]